এক ফুলের মর্ম জানতে হয় যে ফুলে অটল বিহার বলতে লাগে ভয়।। ফুলে মধু প্রফুল্লতা, ফলে তার অমৃত সুধা। এমন ফুল দীন দুনিয়ায় পয়দা জানিলে দুর্গতি যায়।। চিরদিনে সেই যে ফুল, দীন দুনিয়ার মকবুল। যাতে পয়দা দীনের রসুল, মালেক সাঁই যার পৌরুষ গায়।। জন্মপথে ফুলের ধ্বজা, ফুল ছাড়া নাই গুরু পূজা। সিরাজ…